শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহের চাঞ্চল্যকর ‘সুবীর দাস’ হত্যা মামলার অন্যতম পলাতক আসামী গ্রেপ্তার

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৭:০২ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের চাঞ্চল্যকর ‘সুবীর দাস’ হত্যা মামলার অন্যতম পলাতক আসামী র‌্যাব-৬ এর অভিযানে গ্রেপ্তার হয়েছে।
মঙ্গল বার (১০ জানুয়ারি) রাত দেড়টার দিকে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে যশোর জেলার কেশবপুর থানার আলতাপোল এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সুবীর দাস হত্যা মামলার অন্যতম পলাতক আসামী-মিঠুন দাস(৩৮) কে গ্রেপ্তার করেছে। সে ঝিনাইদহ সদর থানার চাকলা পাড়া এলাকার বাসিন্দা। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
উল্লেখ, গত ৪ অক্টোবর ২০২২ তারিখ রাত আনুমানিক দেড় ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানার চাকলাপাড়া এলাকায় জমিজমা বন্টনের বিষয়কে কেন্দ্র করে আসামী মিঠুন দাস ও তার সহযোগী অন্যান্য আসামীদের সাথে নিহত সুবীর দাসের পিতা সত্যপদ দাসের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আসামী সুনীল দাস তার হাতে থাকা সেভেন গিয়ার চাকু দিয়ে ভিকটিম সুবীর দাসের পিঠে আঘাত করে রক্তাক্ত ও গুরুতর জখম করে। এ অবস্থায় ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে আসামীরা ভিকটিমকে এলোপাথারী আঘাত করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। তখন আসামীরা ভিকটিমের পিতা, মাতা ও চাচাকেও চাকু দ্বারা এলোপাথারী আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন সুবির দাসসহ অন্যান্য আহতদের চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবীর দাসকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। গ্রেপ্তারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা সে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

One response to “ঝিনাইদহের চাঞ্চল্যকর ‘সুবীর দাস’ হত্যা মামলার অন্যতম পলাতক আসামী গ্রেপ্তার”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.info/register?ref=IXBIAFVY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host