শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ২:০১ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে ঢাকা ত্যাগ করেছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং। সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে সোমবার দিবাগত রাত ১টা ৫৮ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ছিন গ্যাংকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি বৈঠক হয়।  পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে করোনার টিকা দেয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। এ সময় চীনের সঙ্গে বাংলাদেশের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতির বিষয়ে ছিন গ্যাংকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।  চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা ছিলো। কিন্তু দীর্ঘদিন পার হলেও বাংলাদেশি ব্যবসায়ীরা সেই সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে ঘোষণা দিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন আব্দুল মোমেন। পদ্মাসেতুসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের সহযোগিতার বিষয় আলোচনায় স্থান পায়।এ ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের বাংলাদেশ সফরের সময় অর্থ সহায়তার বেশ কিছু চুক্তি সই হয়েছিল। কিন্তু সবগুলো এখনো বাস্তবায়ন হয়নি। সেই বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছন আব্দুল মোমেন।এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন ছিন গ্যাং। জবাবে আব্দুল মোমেন তাকে আরও বেশি সময়ের জন্য বাংলাদেশ সফরের প্রস্তাব দিয়েছেন। ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাওয়ার পথে চীনের পররাষ্ট্রমন্ত্রী এই যাত্রাবিরতি করছেন। ছিন গ্যাংকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যুক্তরাষ্ট্রে চীনের সাবেক রাষ্ট্রদূত ছিন গ্যাং সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান, আফ্রিকার পাঁচ দেশ ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন ও মিসর সফরে যাচ্ছেন ছিন গ্যাং। ১৬ জানুয়ারি পর্যন্ত তিনি এই পাঁচ দেশ সফর করবেন।


আপনার মতামত লিখুন :

One response to “পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host