বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের বোয়ালমারীতে যুবকের পুরুষঙ্গ  কর্তন

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৭:৩৫ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শাহীন আলম (২৬) নামে এক যুবক পুরুষাঙ্গ হারিয়েছেন বলে জানা গেছে। ভুক্তোভোগী যুবক ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমির হোসেনের ছেলে।  ভুক্তোভোগী শাহীন নিজেও বলছেন না, তিনি কীভাবে তার পুরুষাঙ্গ হারালেন।
রোববার (০৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার হাসামদিয়া এলাকার পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের ভেতরে নিজের বাথরুমে পুরষাঙ্গ হারান ওই যুবক।  ওই কোম্পানিতে সেলাই মেশিনের অপারেটর হিসেবে চাকরি করেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব  বলেন, পুরুষাঙ্গ কেন কর্তন করা হয়েছে সে বিষয়টি এখনো জানতে পারিনি। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আমিও যাব। বিস্তারিত জেনে পরবর্তীতে জানাতে পারব।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শাহীন আলম পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের ভেতরের একটি রুমে থাকেন। রোববার (০৮ জানুয়ারি) তার কোনো ডিউটি ছিলো না। রুমেই ছিলেন তিনি। হঠাৎ নিজ রুমের বাথরুমের ভেতরে তার চিৎকার শুনে পাশের রুমের লোকজন ছুটে আসেন। এসময় বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পুরুষাঙ্গ কর্তন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সাময়িক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যাপারে জানতে শাহীনের ভাই সাদিকুল ইসলাম  বলেন, দুপুর ১২ টার দিকে আমরা এ খবর পেয়েছি। আমরা ঢাকায় রওনা দিয়েছি। তবে, কীভাবে পুরুষাঙ্গ হারালো আমার ভাই সে ঘটনা এখনো জানতে পারিনি।
তিনি বলেন, আমার ভাইয়ের শনিবার (০৭ জানুয়ারি) এক বিকাশের দোকানে টাকা দেওয়া-নেওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি আমরা ফোন করে সমাধান করি। এছাড়া তিন-চার মাসে আগে শাহীন বিয়ে করেন। স্ত্রীর সঙ্গেও কোনো ঝামেলা নেই তার।


আপনার মতামত লিখুন :

One response to “ফরিদপুরের বোয়ালমারীতে যুবকের পুরুষঙ্গ  কর্তন”

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://www.binance.info/register?ref=IXBIAFVY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host