বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহা আর নেই

Reporter Name
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৯:৩৮ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি: দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক, খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য অরুন সাহা (৬০) পরলোকগমন করেছেন। আজ রবিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ২০ ডিসেম্বর তাঁর পিতা অনীল কুমার সাহা ইহলোক ত্যাগ করেন। তার শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, প্রবীণ সহকর্মী অরুন কুমার সাহার আকষ্মিক মৃত্যুতে খুলনার সাংবাদিকদের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

পারিবারিক ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে অরুন সাহা বুকে ব্যাথা অনুভব করেন। বিষয়টি পরিবারের সাথে আলোচনা করলে সহকর্মীদের সহযোগিতায় তাৎক্ষনিক তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মুহুর্তের মধ্যে প্রবীণ সহকর্মী অরুন কুমার সাহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খুলনার সাংবাদিকদের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে খুমেক হাসপাতাল মরদেহ তাঁর বাসভবনে নেয়া হয়। মাত্র ১০দিন আগে পিতৃবিয়োগ, আর আজ তার চলে যাওয়ায় আত্মীয়-স্বজন ও সহকর্মীদের আর্ত্মনাতে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

প্রসঙ্গত্ব, অরুন কুমার সাহা ১৯৬২ সালের ৫ ডিসেম্বর নড়াইলের সম্ভ্রান্ত পরিবারে অনিল কুমার সাহা ও নিভা রানী সাহার গৃহে জন্মগ্রহন করেন তিনি। পেশাগত জীবনে খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

সময়ের খবরের শোক : দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন কুমার সাহার পরলোকগমনে শোকাহত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। অনুরুপ শোক বিবৃতি দিয়েছেন সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, সহ-সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, মোঃ সোহরাব হোসেন ও আনিস উদ্দিন, সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর, নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ্ আল মামুন রুবেল, আল মাহমুদ প্রিন্স, মোহাম্মদ মিলন, মোঃ বশির হোসেন ও সোহাগ দেওয়ান, ফটোসাংবাদিক আর.জি উজ্জল ও এইচ.ডি হেলাল প্রমুখ।
–আনোয়ার হোসেন আকুঞ্জী


আপনার মতামত লিখুন :

One response to “দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহা আর নেই”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/register?ref=W49FLGDN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host