মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে আদিতমারী উপজেলার জি,এস সরকারী মডেল স্কুল এন্ড কলেজ এর মাঠে বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর সারোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার শরিফুল ইসলাম খন্দকার, উপজেলা সমবায় কর্মকর্তা ফজলে এলাহী, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সহ অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ। এদিকে উপজেলার গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বই উৎসবের মাধ্যমে ২০২৩ ইং শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকের উপস্থিতিতে বই উৎসব পালন করা হয়েছে। বছরের শুরুতে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ছাত্র ছাত্রী নতুন বই হাতে পেয়ে আনন্দিত। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন গেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল হক দুলাল ব্যবস্থাপক গোলাপ মিয়া সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রীদের ও অভিভাবকগণ ।
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.