রয়েল আহমেদ,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় হাসান মন্ডল (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া ত্রিবেণী কলার মাঠ থেকে এ লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাসান মন্ডল উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামের সৌকত মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উপজেলার শেখপাড়া-ত্রিবেণী কলার মাঠে লাশটি দেখতে পায় কৃষকেরা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
হাসান মন্ডলের পরিবারের সদস্যরা জানান, সকালে হাসান গরুর ঘাস কাটার জন্য মাঠে বের হয়ে যায় পরে আর ফিরে আসেনি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এখানে বিষের বোতল ও মিষ্টি পাওয়া গিয়েছে। সন্দেহজনকভাবে আত্মহত্যা করেছে বলে আমরা আলামত উদ্ধার করেছি। তবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছি। বিস্তাারিত ময়নাতদন্তের পরে জানানো যাবে।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.bh/register?ref=IHJUI7TF