মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ডুমুরিয়ার ইলেক্ট্রনিক্স’র দোকানে অগ্নিকাণ্ড

Reporter Name
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৫:৫৭ অপরাহ্ন

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা:ডুমুরিয়া উপজেলার রঘুনাখপুর বাজারে সেজুতি এন্টারপ্রাইজে বৃহস্পতিবার রাতে এক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। তবে শত্রুতামূলকভাবে আগুন দিয়েছে বলে দোকান মালিকের অভিযোগ।
সেজুতি এন্টার এন্টারপ্রাইজের মালিক আঃ রহমান জানান; বৃহস্পতিবার রাত ১১ টার দিকে দোকানে অগ্নিকাণ্ডের বিষয়টি দেখে লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং আমাকে খবর দেন। তাৎক্ষণিকভাবে ছুটে এসে দেখি দোকানে রাখা এলইডি বাল্ব, প্যানেল লাইট, সুইজ বোর্ড, ডিবি বক্সসহ ইলেক্ট্রনিক্স সামগ্রীর কয়েকটি কার্টুন পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা জেনে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটা বিড়ি বা সিগারেটের আগুন থেকে সূত্রপাত হতে পারে। আমার কাছে তেমন কিছু মনে হয়নি।
এ বিষয়ে রঘুনাথপুর বাজার কমিটির সভাপতি এ এম আমিনুর রহমান বলেন; ঐখানে বখাটে প্রকৃতির ছেলেরা আড্ডা দেয়। হয়তো বিড়ি সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়েছে। তবে কিছু ক্ষয় ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “ডুমুরিয়ার ইলেক্ট্রনিক্স’র দোকানে অগ্নিকাণ্ড”

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.com/register?ref=IHJUI7TF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host