ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ মধ্যপাড়া এলাকা থেকে আবু হানিফ শেখ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। সে মৌভোগ মধ্যপাড়া গ্রামের গোলদার শেখের ছেলে। সোমবার (২৬শে ডিসেম্বর) সকাল ১১টার দিকে ওই যুবকের ঘরের আড়ার সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসাপাতের মর্গে পাঠায়। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছেন।
মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খালিদুর আশিক জানান, তিনি মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। তিনি প্রাথমিক ভাবে ধারনা করছেন রাতের কোন এক সময় সে ঘরের আড়ার সাথে গলাই ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তার শরীরে কোন আঘাতের চিহ্র পাওয়া যায়নি। পারিবারিক কলহের জের ধরে সে এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন। নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, তার স্বামী আবু হানিফ শেখ রোববার স্ত্রীকে বাড়িতে আনার জন্য শ্বশুরবাড়ি পিলজংগ ইউনিয়নের বৈলতলী গ্রামে যান। কিন্তু স্ত্রী শারীরীক ভাবে অসুস্থ্য থাকায় তাকে না নিয়ে তিনি নিজ বাড়িতে চলে আসেন। এরপর এদিন সকালে সে জানতে পারে তার স্বামী আত্মহত্যা করেছেন।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলীমুজ্জামান বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে প্রকৃত
মৃত্যুর রহস্য সঠিক ভাবে জানা সম্ভাব হবে।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.