মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ইউক্রেন যুদ্ধে ব্রিটিশ সেনা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

Reporter Name
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭:৫৭ অপরাহ্ন

কয়েক মাস আগে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিয়েছে ব্রিটেনের রয়েল মেরিন সেনারা।

দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ডট ইউকে জানিয়েছে, ব্রিটিশ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রবার্ট মাগোওয়ান ব্রিটিশ বাহিনীর সরকারি ম্যাগাজিনে এ তথ্য প্রকাশ করেছেন। রবার্ট মাগোওয়ান জানান, এ বছরের এপ্রিল মাসে ব্রিটিশ মেরিন সেনারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ের ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশ নিয়েছিল।

জেনারেল মাগোওয়ানে দাবি করেন – গত জানুয়ারি মাসে  ব্রিটিশ মেরিনেরে ৪৫ জন কমান্ডোর একটি দল ইউক্রেনে প্রবেশ করে। এদিকে তাদের প্রবেশের আগে ইউক্রেনের কিয়েভের ব্রিটিশ দূতাবাস খালি করে তা পোল্যান্ডে সরিয়ে নেয়া হয়। পরে এপ্রিল মাসে মেরিন সেনাদের ৩০০ সদস্যকে ইউক্রেনে পাঠানো হয়।

 সেখানে আরেকটি ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনার জন্যে এই পদক্ষেপ নেয়া হয়। জেনারেল মাগোওয়ান আগে এই ব্রিটিশ মেরিন ফোর্সের কমান্ড্যান্ট জেনারেল ছিলেন এবং বর্তমানে তিনি ডেপুটি চিপ অব ডিফেন্স স্টাফ।
 
কি ধরনের অভিযান চালানো হয়েছে সে  সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি জেনারেল মাগোওয়ান তবে এই প্রথম ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর অভিযানের ব্যাপারে কোন খবর প্রকাশ হলো। 
 
এর আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল। রাশিয়া বার বার অভিযোগ করেছিল ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করেছে ন্যাটো সেনারা। তবে পশ্চিমা বিশ্বরা বার বার এ দাবি অস্বীকার করেছে। 


আপনার মতামত লিখুন :

2 responses to “ইউক্রেন যুদ্ধে ব্রিটিশ সেনা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  2. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host