শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শেখ হাসিনার সরকার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন- বি,এম, মোজাম্মেল হক

পি কে অলোক,ফকিরহাট
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৪:২৬ অপরাহ্ন

পি কে অলোক,ফকিরহাট: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি,এম, মোজাম্মেল হক বলেছেন, শেখ হাসিনার সরকার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে এদেশেকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেছেন। তিনি গতকাল মঙ্গলবার (১৩ই ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পাগলা-শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ আর না খেয়ে থাকে না। শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য গৃহহীনদের গৃহ নির্মাণ, ২ কোটি ৫৬ লক্ষ শিক্ষার্থীকে বৃত্তির ব্যবস্থা ও বিনামূল্যে তাদেরকে বই দিয়েছেন। শুধু তাই নয়, মংলা বন্দরের উন্নয়ন ও পদ্মা সেতৃ নির্মাণ করে দক্ষিন-পশ্চিমাঞ্চলের গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। যে করনে বাংলাদেশ আজ সারাবিশ্বের কাছে একটি রোল মডেলে পরিনত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এর সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্ভোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক, এস. এম. কামাল হোসেন, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডঃ শাহী আলম বাচ্চু, এ্যাডঃ ফরিদ উদ্দিন আহম্মেদ, এ্যাডঃ এ,কে আজাদ ফিরোজ টিপু, এ্যাডঃ শেখ সেলিম, যশোর জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিঃ আতাউর মাহাম্মুদ, আব্দুল মজিদ ও বাগেরহাট-০১ আসনের সাংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম। সভা শেষে স্বপন দাশ-কে সভাপতি ও আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক)কে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। এর আগে বিকেল ৩টা হতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন হতে শতশত নেতাকর্মিরা মিছিল সহকারে সভাস্থলে হাজির হলে সভাস্থল যেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে তা যেন মহাসমাবেশে পরিনত হয়।


আপনার মতামত লিখুন :

2 responses to “শেখ হাসিনার সরকার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন- বি,এম, মোজাম্মেল হক”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  2. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host