অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুরে উপজেলা পরিষদের সামনে (শাহানা মার্কেটের) কমফোর্ট ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মোঃ মনিরুজ্জামান উপ-সচিব ও পরিচালক ( প্রশাসন ) বেনাপোল স্থলবন্দর ।
সিরাজুল ইসলাম মিন্টুর( শিক্ষক) সঞ্চালনায়, সভায় অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ এ এস এম কামরুল হাসান ইমন বলেন, এখন থেকে উপজেলার এতিম, ভিক্ষুক, অসহায় ব্যক্তি, ভূমিহীন, ইমাম ও হাফেজ দেরকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে। এখানে গাইনী , শিশু , অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দিবেন। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম, খসরুল আলম খসরু, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ আতিয়ার রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.