মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত, জেলার ১০শ্রেষ্ঠ জয়িতা পেলেন সম্মাননা

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১:৫৮ অপরাহ্ন
Exif_JPEG_420

নিজস্ব প্রবিদেক: ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


এসময় বক্তারা, বেগম রোকেয়ার কর্ম ও আদর্শকে সামনে রেখে সমাজ উন্নয়নে কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় জেলা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ ১০ জন জয়িতাকে সম্মাননা প্রদাণ করা হয়। ঝিনাইদহ জেলা ও উপজেলার সম্মাননা প্রাপ্ত নির্বাচিত শ্রেষ্ঠ দশজন জয়িতা হলেন-সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নারী ক্যাটাগরীতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের রুহুল কুদ্দুস ও রহিমা কুদ্দুসের কন্যা ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু’র বড় বোন দীপ্তি রহমান এবং সদর উপজেলার আলেয়া বেগম, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের আম্বিয়া খাতুন লাকী, সফল জননী নারী ক্যাটাগরিতে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের আমিনুর নাহার তিনি সরকারী কেসি কলেজের সাবেক উচ্চমান সহকারী আব্দুল কাদেরের সহধর্মীনি এবং এবিএম আমিরুজ্জামান রবির মাতা , শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শৈলকুপা উপজেলার ১০নং বগুড়া ইউনিয়নের জেসমীন নাহার কামনা ও দুলিনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ নাজমা খাতুন ও ঝিনাইদহ সদর উপজেলার মুক্তা আক্তার সাগরী।
প্রধান অতিথি ও জেলা প্রশাসক জেলার নির্বাচিত জয়িতার হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদ তুলে দেন।


আপনার মতামত লিখুন :

2 responses to “ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত, জেলার ১০শ্রেষ্ঠ জয়িতা পেলেন সম্মাননা”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/register-person?ref=IXBIAFVY

  2. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host