অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস শুক্রবার সকালে পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা ও বিভিন্ন এনজিও কর্মীরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করেন এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, নারীনেত্রী শারমিন আক্তার রুপালী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায়,সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এনজিওর প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও নানা শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.