ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অধ্যক্ষ হাবিবুর রহমান আর নেই। জনাব মোঃ হাবিবুর রহমান ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ , বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্থ সচিব, উদয়ন বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন) গত 25 নভেম্বর হাবিব ভায়ের স্ত্রী মৃত্যুবরণ করেন। আজ বাদ জুম্মা ঝিনাইদহ ওয়াজির আলী হাই স্কুল মাঠে ও বাদ আসর রতিডাঙ্গা মরহুমের নিজ বাড়ীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
Your article helped me a lot, is there any more related content? Thanks!