অলোক রায় স্টাফ রিপোর্টার মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের কলাগাছি গোরস্থানের দক্ষিণ পাশের ফাঁকা মাঠের মধ্যে থেকে ৫ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের রোববার জুয়া আইনে প্রসিকিউশন দিয়ে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার এসআই মোঃ জান্নাতুল ফেরদৌস বাদশা ও এসআই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে, উপজেলার নহাটা ইউনিয়নের কলাগাছি গোরস্থানের দক্ষিণ পাশের ফাঁকা মাঠের মধ্যে সোমবার রাতে জুয়া খেলার সময় পুলিশ এসকল জুয়াড়ীদের আটক করে। আটককৃতরা হচ্ছে, মোহাম্মদ ইব্রাহিম (৩৯) পিং মৃত সুলতান শিকদার, মোঃ বাচ্চু মোল্লা (৩২) পিতা-মৃত মন্নু মোল্লা, শাহাবুদ্দিন মোল্লা (২৭) পিং মোহাইমিন মোল্লা, এদের বাড়ী কলাগাছি মহম্মদপুর। ফরহাদ মোল্লা (৪৩) পিং মৃত জাফর মোল্লা, জামির মোল্লা(৪০) পিং মৃত শাহাদত গ্রাম চরঝামার ঘোপ লোহাগড়া- নড়াইল।
মহম্মদপুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ বোরহান উল ইসলাম জানান , জুয়া খেলার অপরাধে পুলিশ তাদের আটক করেছে। জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যহত থাকবে।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/register-person?ref=JW3W4Y3A