মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৬:৩৩ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সায়ীদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, মৎস্যজীবীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মমতাজ খানম, সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির দিপু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক প্রার্থী তানজিলুর রহমানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের জেলা শাখার সদস্য সচিব দেলোয়ার হোসেন মাস্টার।
বক্তারা বলেন, নির্বাচন এগিয়ে আসলেই বিএনপি আগুন সন্ত্রাস করে। তাদেরকে রাজপথে থেকে মোকাবেলা করতে হবে। আগামী নির্বাচনের আগেই দলকে সুসংগঠিত করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হবে। পরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের ঝিনাইদহ জেলা শাখার কমিটি ঘোষণা করবেন বলে জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

One response to “ঝিনাইদহে আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত”

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host