মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা ৬ ডিসেম্বর মুক্ত দিবস এই দিবস উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন এর উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান , পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সুশীল সমাজে নেতৃবৃন্দ ।
১৯৭১ সালে ৬ ডিসেম্বর লালমনিরহাট জেলা সম্পূর্ণভাবে হানাদার মুক্ত হয়। বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াইয়ে আর মুক্তিকামী জনগণের দূর্বার প্রতিরোধের জন্য লালমনিরহাটে পাক হানাদার বাহিনীর পতন হয়েছে ।এক পর্যায়ে চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্তে মুক্তিযোদ্ধারা লালমনিরহাট ঘিরে ফেললে অবস্থা বেগতিক দেখে এই দিনে ভোর ৬ ঘটিকায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পাক সেনা রাজাকার আলবদর ও তাদের দোসররা দুটি স্পেশাল ট্রেনে করে রংপুর ক্যান্টনমেন্টে পালিয়ে যায়।
তিস্তা রেল সেতু পার হওয়ার পরে পাক সেনারা সেতুতে বোমা নিক্ষেপ করে সেতুর মারাত্মক ক্ষতি হয়। লালমনিরহাটে ৭১ সালের ৬ ডিসেম্বর উক্ত সংবাদ সর্বত্রই ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে চারদিক থেকে লোকজন ছুটে আসতে থাকে লালমনিরহাট শহরের দিকে।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.com/register?ref=QCGZMHR6