রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

Reporter Name
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৬:৫২ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর ইকবাল মানিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের শান্তিপুর বাজার সংলগ্ন শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।


এলাকাবাসী জানান, মানিক চেয়ারম্যান গ্রুপ ও ফারুক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

শনিবার বিকেলে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নদী ভাঙন বিষয়ক এক সভায় অংশগ্রহণ করেন চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। বিকেল সাড়ে ৪টার দিকে সভা শেষ হওয়ার পরপরই হঠাৎ অজ্ঞাতনামা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে বুকের বামপাশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর ধারণা, ফারুক গ্রুপের সাথে পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।


আপনার মতামত লিখুন :

One response to “নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত”

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.bh/en-ZA/futures/ref?code=B4EPR6J0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host