রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আদিতমারীতে গোল্ডেন গেট স্কুল এন্ড কলেজে  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ গোলাপ মিয়া, লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে আদিতমারী উপজেলার একমাত্র অত্যাধুনিক আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন গেট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪ ঘটিকায়  প্রতিষ্ঠানের হল রুমে এলাকার সুশীল সমাজ ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শুরুতেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জামিনুল হক সাব রেজিস্ট্রার এর অকালে মৃত্যুতে গভীর শোক ও দোয়ার মাধ্যমে গোল্ডেন গেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (সাবেক ব্যাংক কর্মকর্তা) আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন মরহুমের স্ত্রী প্রতিষ্ঠানের পরিচালক রাজিয়ার সুলতানা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাপ মিয়া সহকারী শিক্ষক মাহাফুজা রহমান সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম সহকারী শিক্ষক কামাল হোসেন, সহকারী শিক্ষক হুমাইরা আক্তার, অভিভাবক সদস্য তোফাজ্জল হোসেন, কার্যকারী সদস্য অবঃ সার্জেন্ট মকবুল হোসেন, সমাজসেবক আলহাজ্ব ফজলুল করিম, আদিতমারী উপজেলার লাইব্রেরী সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, লাইব্রেরী সমিতির ক্যাশিয়ার সিরাজুল ইসলাম, অভিভাবক সদস্য আনছার আলী সারপুকুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাজাহান আলী সহকারী শিক্ষক মোকসেদুল সহকারী শিক্ষক শ্যামলী রানী সহকারী শিক্ষক বেবী রানী রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী।  কলেজের অধ্যক্ষ আশরাফুল হক বক্তব্য বলেন ২০২১ এসএসসি ব্যাচ থেকে ১৩ জন ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়েছে । ২০২২ এসএসসি ব্যাচ থেকে ২২ জন ছাত্র-ছাত্রী জিপিএ ৫  পেয়েছে। নব্য শিক্ষা প্রতিষ্ঠানটি ফলাফলের দিক থেকে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তিনি আরো বলেন যে সকল ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়েছে অধিকাংশ ছাত্র- ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলে থেকে লেখাপড়া করেছে। গুজবে কান না দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে আপনাদের ছেলে মেয়েদের  গোল্ডেন গেট স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তি করে জিপিএ ৫ নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

One response to “আদিতমারীতে গোল্ডেন গেট স্কুল এন্ড কলেজে  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host