রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কলকাতায় হোটেলে ধর্ষণের অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেফতার

Reporter Name
Update : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

ভারতে কলকাতার আবাসিক হোটেলে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর প্রতিশ্রুত টাকা না দেয়া এবং ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাতে নিউ মার্কেট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

৩৫ বছর বয়সী এক নারী তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে বলে জানিয়েছে দেশটির দৈনিক আনন্দবাজার পত্রিকা।


অভিযোগে বলা হয়, মার্কিস স্ট্রিট এলাকার একটি হোটেলে ওই নারীকে ডেকে পাঠানো হয়। তিনি স্বেচ্ছায় ওই তিন বাংলাদেশির সঙ্গে যৌনতায় লিপ্ত হন। তাকে বিনিময়ে টাকা দেয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন অভিযুক্তরা।


এরপরই নিউ মার্কেট থানা পুলিশ সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালায়। এ সময় পঁয়ত্রিশোর্ধ্ব তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পত্রিকাটির রিপোর্টে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “কলকাতায় হোটেলে ধর্ষণের অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেফতার”

  1. binance says:

    Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.info/en-NG/register?ref=YY80CKRN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host