শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের মধুখালীতে ৩০ কেজি গাঁজাসহ আটক ৩

পার্থ রায়,  মধুখালী উপজেলা প্রতিনিধি
Update : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ন

পার্থ রায়,মধুখালী ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী থানা পুলিশ রাতে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম  দুপুর ২ টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন।
ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- খাগড়াছড়ি হতে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনে মাদকের একটি বড় চালান যাচ্ছে। সে মোতাবেক মধুখালী পৌর সদরের মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ঢাকা-খুলনা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করা হয়। ১ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৭) কেবিনে রাখা ট্রাভেল ব্যাগ ও কার্টুনে রাখা মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।
এ সময় বাসের সুপারভাইজার আবু রায়হান(৪৫),পিতা-আবদুর রাজ্জাক,গ্রাম-উলুবাড়িয়া, ঝিনাইদহ,বাসের যাত্রী সাজ্জাদ শিকদার(৩৯),পিতা-ছলিম শিকদার,গ্রাম-দিঘল,শালিখা, মাগুরা ও শাহিন(৩৫),পিতা- সামছুদ্দিন,গ্রাম-উলুবাড়িয়া, শৈলকুপা,ঝিনাইদহ কে আটক করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮এর ৩৬(১) টেবিলের ১৯(গ) ধারায় মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটককৃতদের জবানবন্দী অনুযায়ী শালিখা,মাগুরার উজ্জল মোল্যা নামের এক আসামী পলাতক রয়েছে এবং উজ্জল একাধিক মাদক মামলার আসামী বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host