বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা জানান

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৭:২১ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তী: ফরিদপুর জেলার জেলা প্রশাসক অতুল সরকার সদ্য যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের  যুগ্মসচিব পদে যোগদান করবেন। তার বদলী জনিত বিদায়ী উপলক্ষে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
কানাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে,(১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  বিদায়ী জেলা প্রশাসক অতুল সরকারকে ফুল দিয়ে সংবর্ধনা জানান, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী (বারী) ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা কামাল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তাসলিমা আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশেকুল হক।


আপনার মতামত লিখুন :

One response to “ফরিদপুরে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা জানান”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host