ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী বিজয়ী হয়েছে।
রোববার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বিএনপি পন্থী পরিষদ থেকে সভাপতি হিসাবে অ্যাড. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. আকিদুল ইসলাম জয় লাভ করেছে। সভাপতি পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাড. মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. শেখ আব্দুল্লাহ মিন্টু প্রতিদ্বন্দ্বীতা করেন।
এছাড়া সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে অ্যাড. রাশিদুল হাসান জাহাঙ্গীর, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মন্ডল লটারির মাধ্যমে বিজয়ী হয়, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে অ্যাড. বিনা খাতুন, সদস্য পদে অ্যাড. মোস্তাফিজুর রহমান মিথুন ও অ্যাড. মুশফিক ওয়ালিদ ইমরোজসহ ৭জন জয় লাভ করেন।
এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ- সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ বিভিন্ন পদে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তথ্য নিয়ে জানা গেছে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯ টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ২৯১ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব¡ পালন করেন অ্যাড. মোঃ আবু তালেব।
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.