কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল থেকে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানার মোবাইল চুরি হয়ে গেছে।
শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৯টায় কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর পথে কোনো এক সময় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়।

বিষয়টি অনুমান করতে পেরে রুমিন তার ব্যাগ খুলে দেখেন। তবে মোবাইল ফোন ছাড়া অন্য কিছু খোয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
মোবাইল ফোন চুরির বিষয়টি বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে জানান রুমিন ফারহানা। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা জানতে পেরে আমি সেখানে হ্যান্ডমাইকে সবাইকে জানিয়ে দেই। কেউ যদি মোবাইল ফোনটি ফেরত দেন তাকে পুরস্কৃত করা হবে।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.