এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মেহেদী হাসান রনিকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে তার কাছ থেকে উদ্ধার হওয়া ২ কেজি গাঁজা। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইব্রাহীম শেখ জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরসকাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মেহেদী হাসান রনিকে (২৫) ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে মণিরামপুর উপজেলার বড়চেতলা দশআনি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান বলেন, মেহেদী হাসান রনিকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.