শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫:৪৭ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে জিহাদ মোল্যা (২০) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জিহাদ কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এসব তথ্য জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে প্রধান সড়ক দিয়ে পূর্বদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে চেয়ারম্যান বাড়ির রাস্তা থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাস্তার ওপর ছিটকে পড়ে মোটরসাইকেল। এতে মোটরসাইকেলে থাকা জিহাদ মোল্যা, সোহেল শেখ (১৬) ও বন্যা আক্তার (১৪) আহত হন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে জিহাদ মোল্যা মারা যান। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার পর চালক নসিমন নিয়ে পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host