রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ নেই, কষ্ট দেয়: প্রধানমন্ত্রী

Reporter Name
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫:৪৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বকাপ ফুটবল চলছে, কিন্তু বাংলাদেশ নেই। এটা কষ্ট দেয়। তিনি বলেন, ‘যদিও বিশ্বকাপ হচ্ছে আমাদের কোনো অবস্থানই নাই, ফুটবলে…এটা আসলে কষ্টই দেয়। রোজ খেলা দেখি, যখনই সময় পাই. ঠিক এই কথাই ভাবি, কবে আমাদের ছেলেরা-মেয়েরা সুযোগ পাবে।’

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’র তৃতীয় আসরের সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের মেয়েরা অনেক ভালো করছে। এতে কোনো সন্দেহ নাই। মেয়েরা সাফ গেমসে, এশিয়ান গেমসে ফুটবল-ক্রিকেটে পারদর্শীতা দেখাচ্ছে। আমি মনে করি আমাদের ছেলেরাও পারবে।

তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে পথ দেখায়। মাদক, জঙ্গিবাদ, সস্ত্রাস চাই না। আমরা চাই উন্নয়ন। খেলাধুলার বিকাশে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সেভাবেই কাজ করছি আমরা। সারা দেশে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি।

সরকারপ্রধান বলেন, আমরা আমাদের খেলোয়াড়দের বিকশিত হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছি, সামনে আরও সুযোগ করে দেবো।


আপনার মতামত লিখুন :

2 responses to “ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ নেই, কষ্ট দেয়: প্রধানমন্ত্রী”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  2. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host