অলোক রায়, স্টাফ রিপোর্টার : মাগুরার মহম্মদপুরে তিন দিনব্যাপি কৃষি অফিসের আয়োজনে কৃষি মেলার অনুষ্ঠান শুরু হয়েছে । মঙ্গলবার(২২.১১.২২) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে উপজেলাপরিষদ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহানের স্বাগত বক্তব্যের মধ্যে শুরু হওয়া অনুষ্ঠানে মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন সহ আরো উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোকসেদুল মোমিন, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটিকমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মিয়া।
এসময় উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সার ও ফসলের বীজ বিতরণ করা হয়।
২০টি স্টলের মাধ্যমে মেলায় কৃষকদের উৎপাদিত পন্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। অতিথিবৃন্দ এসময় উপজেলার ২৫ জন কৃষকের মাঝে ২৫ টি পাওয়ার সিডার প্রদান করা হয়।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Your article helped me a lot, is there any more related content? Thanks!