বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৫:৫৭ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রশাসন এর আয়োজনে শনিবার (১৯নভেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়, র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। পরে জেলা প্রশাসক মনিরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খালেদা খানম এমপি। বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার আশিকুর রহমান বপিএম,পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সেলিম রেজা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) রথীন্দ্র নাথ রায়সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। দুই দিন ব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ টি স্টল স্থান পেয়েছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প মেলায় প্রদর্শণ করছে।

 


আপনার মতামত লিখুন :

One response to “ঝিনাইদহে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু”

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host