রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফকিরহাট ভূমি অফিসের দালাল চক্রের সদস্যকে ৬মাসের কারাদণ্ড

পি কে অলোক
Update : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ২:৪২ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা ভূমি অফিসে দালাল চক্রের সদস্য মো. আবু তালেব (৫২) কে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভূমি অফিসের দেয়া তথ্য মতে জানা গেছে, বৃহস্পতিবার ২:৫৫ মিনিটের দিকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান নাম পরিচয় দিয়ে মোবাইলে ফোন করেন। সিনিয়র সচিব পরিচয়দানকারী ওই ব্যক্তি ফোনে জানান, তার স্ত্রীর গাড়ী চালক সোহাগ হাওলাদারের একটি জমির নামজারী বিষয় নিয়ে কথা বলেন। এসময় তিনি আরো জানান, উক্ত সোহাগ হাওলাদারের কাজটি করার জন্য আবু তালেব নামে এক ব্যক্তিকে অফিসে পাঠাচ্ছি তিনি যেন বিষয়টি দেখেন। আবু তালেব অফিসে আসলে বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। এরপর আসল রহস্য উদঘাটন করতে সক্ষম হন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন। সিনিয়র সচিব পরিচয়দানকারী ব্যাক্তি ভূয়া বলে তিনি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আটককৃত আবু তালেবের বিরুদ্ধে এর পূর্বে এ ধরনের অভিযোগ রয়েছে। তিনি টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে জমা-জমির এ ধরনের দালালী করে আসছেন বলে জানান।পরে মোবাইল কোর্টের মাধ্যমে আবু তালেবকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার। তিনি বলেন, ভূমি অফিসে কোন দালাল চক্রের ঠাই হবে না। দ্রুত এর নিরসন করা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “ফকিরহাট ভূমি অফিসের দালাল চক্রের সদস্যকে ৬মাসের কারাদণ্ড”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.info/tr/register?ref=MST5ZREF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host