রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাশিয়ার বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত থাকলো ৭৩ দেশ

Reporter Name
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৫:৪৯ অপরাহ্ন

জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে আনা প্রস্তাবে  ভোট দেয়া থেকে ফের বিরত থাকলো বাংলাদেশ। গত সোমবার (১৪ই নভেম্বর) জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে পাস হওয়া ওই প্রস্তাবে ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দেশটিকে জবাবদিহি  করার আহ্বান জানানো হয়েছে। তাছাড়া, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়াকে বাধ্য করার কথাও তাতে বলা হয়েছে।

আল জাজিরা জানাচ্ছে, সোমবারের  ভোটাভুটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে মোট ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ৭৩টি দেশ  ভোটদানে বিরত ছিল। শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর জানাচ্ছে, এদিন রাশিয়ার বিরুদ্ধে  ভোট দেয়া থেকে বিরত ছিল দক্ষিণ এশিয়ার দেশ- ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা,  নেপাল ও ভুটান সহ অনেক দেশ। এ ছাড়া, ইসরাইল এবং ব্রাজিলও  ভোটদানে বিরত ছিল।

অন্যদিকে, মোট ১৪টি দেশ রাশিয়ার বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।  দেশগুলোর মধ্যে রয়েছে:  বেলারুশ, চীন, কিউবা, উত্তর  কোরিয়া, ইরান, রাশিয়া ও সিরিয়া।


আপনার মতামত লিখুন :

One response to “রাশিয়ার বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত থাকলো ৭৩ দেশ”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.info/register?ref=IHJUI7TF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host