রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জাপান-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে চুক্তি করবে

Reporter Name
Update : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৭:২২ অপরাহ্ন

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে জাপান ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। সোমবার (১৪ নভেম্বর) সচিবালয়ে নিজ সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ‘অ্যাগ্রিমেন্ট অন কো-অপারেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাসিট্যান্স ইন কাস্টমস ম্যাটারস’ চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিই চুক্তির মূল বিষয়। এতে দুদেশের মধ্যে প্রতিষ্ঠানিক যোগাযোগ সুসংহত হবে। পণ্যের অবৈধ বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়াও এ চুক্তির অধীন গোয়েন্দা কার্যক্রমের ক্ষেত্রে দুদেশ পরস্পরকে সহায়তা করতে পারবে। শুল্ক বিভাগের দক্ষতা বাড়ানোর জন্য জাপানের সহযোগিতা পাওয়া যাবে।
সচিব জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে শুল্ক সংক্রান্ত তথ্য দেয়া-নেয়া, শুল্ক ফাঁকি রোধ, বাণিজ্য সহজীকরণ এবং দুদেশের সম্পর্কের কথা বিবেচনা করে এ চুক্তি করা হবে। প্রধানমন্ত্রী এ মাসের শেষের দিকে জাপান যাবেন। তখনই এ চুক্তি সই হবে।
কাতারের সঙ্গে কূটনৈতিক, বিশেষ এবং অফিশিয়াস পাসপোর্টধারীরা যেন অন-অ্যারাইভাল ভিসা পান, সে বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
খন্দকার আনোয়ারুল বলেন, এ ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির পাসপোর্টধারীরা বিনা পাসপোর্টে দুদেশ ভ্রমণের সুযোগ পাবেন। এতে দুদেশের দ্বিপক্ষীয় অর্থনীতি, বাণিজ্য সহায়তা সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

One response to “জাপান-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে চুক্তি করবে”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host