শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের গাছের সাথে ধাক্কা নিহত ২, আহত ১

বিশ্বজিৎ সরকার রনি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১২:০৪ পূর্বাহ্ন

বিশ্বজিৎ সরকার রনি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও ফাড়াবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। শনিবার রাত সাড়ে ৮ টায় ফাড়াবাড়ি হতে ঠাকুরগাঁও শহরের দিকে আসার সময় এ ঘটনা ঘটে। নিহত, মিন্টু (২৩) পিতা: মৃত গিয়াসউদ্দিন, সেনুয়া ইউনিয়নের কিসমত চামেশ্বরী উত্তর গ্রামের বাসিন্দা। অপরজন, হাসান (৩০) পিতা: আফাজ উদ্দিন, আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের বাসিন্দা। চিকিৎসাধীন রয়েছে ফিরোজ হাসান একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মৃতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসি সূত্রে জানা যায়, আহত দুজনেই অটো রিক্সা চালক। তারা ফারাবাড়ি থেকে শহরের দিকে আসছিল। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করে।


আপনার মতামত লিখুন :

One response to “ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের গাছের সাথে ধাক্কা নিহত ২, আহত ১”

  1. binance says:

    Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host