রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কেশবপুরে ৪১৫ যক্ষা রোগী! ১০ মাসে মৃত্যু ৯

এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর প্রতিনিধি
Update : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৩:২৩ অপরাহ্ন

এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে যক্ষায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ১০ মাসে যক্ষা রোগী সনাক্ত হয়েছেন ৪১৫ জন। এসব রোগীরা হাসপাতালের তত্ত্বাবধানে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রক শাখা সূত্রে জানা গেছে, গত ১০ মাসে যক্ষা রোগী সনাক্ত হয়েছেন ৪১৫ জন। এরমধ্যে জানুয়ারি মাসে- ৪২, ফেব্রুয়ারি মাসে- ৩৬, মার্চ মাসে- ৩৬, এপ্রিল মাসে- ১২, মে মাসে- ১৫, জুন মাসে- ৩৩, জুলাই মাসে- ৪৫, আগস্ট মাসে- ৬৭, সেপ্টেম্বর মাসে- ৬১ ও অক্টোবর মাসে- ৬৮ জন যক্ষায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। যক্ষায় আক্রান্ত রোগীদের সরকারি সহযোগিতায় ও হাসপাতালের তত্ত্বাবধানে নিজ বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বছর যক্ষা রোগে আক্রান্ত ৪১৫ জনের ভেতর মৃত্যু হয়েছে ৯ জন রোগীর। চিকিৎসায় সুস্থ্য হয়েছে ১২১ জন। চিকিৎসাধীন রয়েছে ২৮৫ জন।
এ উপজেলায় বর্তমান বৈশ্বিক ব্যধি করোনার চেয়েও আশঙ্কাজনকভাবে যক্ষায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রক শাখার সহকারি নাজমুল করিম বলেন, যক্ষা রোগ নিয়ন্ত্রণের জন্যে জনসচেতনতা বৃদ্ধি করা দরকার। যেহেতু এ রোগ ছোঁয়াচে, যা হাচি-কাশির মাধ্যমে ছড়ায়। বর্তমান সরকারি সহযোগিতায় হাসপাতালে এ রোগের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদেরকে নিয়মিত ৪-এফডিসি, ২-এফডিসি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, দিন দিন যক্ষা রোগীর সংখ্যা বাড়ছে। নিয়মিত চিকিৎসা ও সময়মত ওষুধ সেবন করলে এ রোগ সহজেই নিরাময় করা যায়। যক্ষা রোগ নিয়ন্ত্রণের জন্যে জনসচেতনতা আরও বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “কেশবপুরে ৪১৫ যক্ষা রোগী! ১০ মাসে মৃত্যু ৯”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host