বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নিখোঁজের ২৫ দিনেও উদ্ধার হয়নি শৈলকুপার স্কুল ছাত্রী ঝুমুর

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ২:০০ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: নিখোঁজের ২৫ দিনেও উদ্ধার হয়নি ঝিনাইদহের শৈলকুপার স্কুল ছাত্রী জুলেখা খাতুন ঝুমুর। গত ১৭ অক্টোবরে শৈলকুপার মৌবন মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সময় নিখোঁজ হয় সে। মেয়েকে হারিয়ে তার পরিবার শোকে মুর্চ্ছা যাচ্ছে বারবার। জুলেখা খাতুন ঝুমুর শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রক্ষপুর গ্রামের উম্মে কুলসুমের মেয়ে ও মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
ঝুমুরের মাতা উম্মে কুলসুম জানান, ১৭ অক্টোবর সকাল ৯ টার সময় আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। এরপর সে আর বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোজাখুজির পরও ঝুমুরের কোন সন্ধান মেলেনি। এ ব্যাপারে ঝিনাইদহের শৈলকুপা থানায় ৬ নভেম্বর একটি সাধারন ডায়েরী করা হয়েছে।


শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মেয়েটি উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছি। উদ্ধার হলে এর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আরো জানান। যদি কেউ নিখোঁজ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে শৈলকুপা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

One response to “নিখোঁজের ২৫ দিনেও উদ্ধার হয়নি শৈলকুপার স্কুল ছাত্রী ঝুমুর”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.bh/register?ref=IXBIAFVY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host