বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

অপশক্তি বিনাশ হয়ে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ হবে-  ডাঃ দিলীপ রায়

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৯:২০ পূর্বাহ্ন

সনতচক্রবর্ত্তীঃ সনাতন ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব গত (২৪ অক্টোবর) সোমবার কার্তিক মাসের অমাবস্যা তিথিতে আড়ম্বরে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহ সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ রায়ের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়ায় অনুষ্ঠিত হয়েছে ।
হিন্দু পূরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মন্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয। মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে এ পূজা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার (২৫ অক্টোবর) ডা. দিলীপ রায়ের গ্রামের বাড়িতে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। প্রীতি ভোজে ভক্তবৃন্দসহ রাজনৈতিক সামাজিক সংগঠনের  ব্যক্তিবর্গ অংশ নেন।
পূজা উপলক্ষে  ডাঃ দিলীপ রায় বলেন- মা কালী যেমন সকল অপশক্তি বিনাশের প্রতীক, তেমনি আমাদের সমাজ থেকে সকল অপশক্তি বিনাশ হয়ে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ হবে, এমন আশাবাদ আমাদের সকলের  ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host