শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাজৈরে কলেজ ছাত্র ও বৃদ্ধাকে মারধর

সুজন হোসেন রিফাত 
Update : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৭ অপরাহ্ন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরের বাজিতপুর ইউনিয়নের সুতাকান্দি  গ্রামে পিকআপ গাড়ি  ভাড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকের বিরুদ্ধে হামলা করে কলেজ পড়ুয়া ছাত্র ও  এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার  (৩ সেপ্টেম্বর)  বিকেলে উপজেলার সুতারকান্দি  বটতলা নামক স্থানে। এসময় দুপক্ষের কমপক্ষে চারজন আহত হয়েছে। আহতরা সবাই ফরিদপুর ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয় সুত্র জানায়, গতকাল শনিবার স্থানীয় একটি পিকআপ গাড়ি  ভাড়া দেওয়াকে কেন্দ্র করে  মন্টু  ঘরামী   ও নাজমুল সর্দারের সাথে কথা কাটাকাটি ও সংর্ঘষ  হয় এর  জেরে বিকেলে দশ পনেরো জনের একটি  দল লাঠি সোটা  নিয়ে হামলা চালায়।
এসময়  গুরু ঘরামীর ছেলে কলেজ ছাত্র  মিহির ঘরামী (২২) চাচা  বুলু ঘরামী (৭০) ও ভাই  মন্টু ঘরামী (৩২) আহত হয়।
এর  আগে মন্টু ঘরামী ও নাজমুলের মারামারিতে   নাজমুল সর্দার(২৭) আহত  হয়েছে।
এব্যাপারে  রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন জানান, একটি অভিযোগের ভিত্তিতে স্বপন ঘরামী ও সবুজ ঘরামীকে গেরেফতার করা হয়েছে। অন্য আসামীদের আটক করার চেষ্টা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host