শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৫:৫৮ অপরাহ্ন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট শনিবার  সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার উদ্যোগে ও সোনালি ব্যাংক কালকিনি শাথার আয়োজনে উপজেলার সকল ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও সকল শ্রেনীর জনসাধারনের অংশ গ্রহনে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।ডেপুটি জেনারেল ম্যানেজার,সোনালি ব্যাংক মোহাম্মাদ বেলাল হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভগীয় শাখার অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) অসিত ভূষণ শীল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও পৌর মেয়র এসএম হানিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম সরদার,কালকিনি থানা অফিসার ইনর্চাজ শামিম হাসান,সোনালী ব্যাংক কালকিনি শাখার ব্যবস্থাপক মোঃ কাউয়ুম আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল,মাধ্যমিক শিক্ষক সমিটির সভাপতি হেমায়েত উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন,জাল নোট চিহ্নিত করার ক্ষেত্রে- নিরাপত্তা সূতা,অতি সূক্ষ্ম আকারের লেখা,রং পরিবর্তনশীল কালি,স্পার্ক,অসমতল ছাপা ইত্যাদি ভালভাবে পর্যবেক্ষণ করলেই জালনোট ও আসল নোটের পার্থক্য বোঝা যাবে। আমাদের দেশে সাধারণত স্বল্প শিক্ষিত ও সাধারণ মানুষ বেশি প্রতারিত হয়। তাই সকলকে এ বিষয়ে অবহিত ও সচেতন করা আমাদের দায়িত্ব। আমরা সকলে সচেতন হলেই জালনোট প্রতিরোধ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host