রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : শনিবার, ৯ জুলাই, ২০২২, ১২:০৬ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি নামক স্থানে মাছবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।তবে প্রাথমিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় মেলেনি।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে  এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় মেলেনি।
ফরিদপুরে কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন বিশ্বাস  বলেন, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক মধুখালীর আড়কান্দি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কে উল্টে গিয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই একজন ও গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।
তিনি আরও জানান, নিহত দুইজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host