শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের মধুখালীতে শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি
Update : শনিবার, ২ জুলাই, ২০২২, ৫:৩১ অপরাহ্ন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি: শুক্রবার (০১জুলাই)ফরিদপুরের   মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এক ঘন্টাব্যাপী, সাভারে কলেজ শিক্ষক প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও অপরাধিদের গ্রেফতার পরবর্তী  বিচারের দাবীতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ মধুখালী উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়ন ও উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠনের অংশ গ্রহনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মো. নাজির হোসেন মৃধার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজব আলী মোল্যা, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল মনসুর, সিনিয়র সাংবাদিক মো. নজরুল ইসলাম, অধ্যাপক গোলাম ফারুক, শিক্ষক কবিরুল আলম, রামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলখুস আরা, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মামুন, উদীচী শিল্পী গোষ্ঠির উপজেলা সাধারন সম্পাদক উৎপল কুমার ভৌমিক, যুব ইউনিয়ন মধুখালী শাখার সভাপতি শাহ কুতুবুজ্জামান, কালপোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তরা সারাদেশে শিক্ষক নির্যাতন  বন্ধ ও সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে শিক্ষক লাঞ্ছিত। করার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host