বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৮:০৮ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান নিপুন (২৬) নামে এক যুবক নিহত  হয়েছেন।
বুধবার (৮ জুন) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আকটেরচর ইউনিয়নের সারেংডাঙ্গী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নিপুন ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন ও তিনি একই উপজেলার রামনগর গ্রামের ছালাম পেশকারের ছেলে।
চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল হাসান উৎস জানান, চরভদ্রাসন বাজারে ওষুধের ব্যবসা করতেন নিপুণ।
প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে সারেংডাঙ্গী নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
এতে তিনি গুরুতর আহত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহতের সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিপুন নিহত হন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host