শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল কোন কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত? নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরের টেকেরহাটে মিল্কভিটার মহিষের খামার দুগ্ধজাত ভেজালমুক্ত খাদ্য প্রতিষ্ঠানে স্বীকৃতি

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৮ জুন, ২০২২, ৭:৪০ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম মিঠুঃ দক্ষিণ বঙ্গের সিংহদ্বার মাদারীপুর জেলার একমাত্র বানিজ্যিক এলাকা টেকেরহাট বন্দর। যেখানে রয়েছে ঐতিহ্যবাহী প্রাচীনতম প্রতিষ্ঠান মিল্কভিটা। পাক ভরত উপমহাদেশে দেশ ভাগের পূর্বেই ষাটের দশকে মিল্কভিটা নামক সেবামূলক ও লাভজনক প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ। বাঙ্গালী জাতির পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান মিল্কভিটা। সরকারের দায়িত্বশীল এলজিইআরডি এর অর্থায়নে চালিত এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন জাতির পিতার দৌহিত্র শেখ নাছির হোসেন দিপু। দিনরাত পরিশ্রম করে প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রুপদান করেছেন। ২০০১ সাল থেকে এলাকার মানুষের দুগ্ধজাত খাবারের চাহিদা পূরণের লক্ষ্যে গড়ে তোলেন মহিষের খামার। এ খামারে প্রায় চার শত মহিষ রয়েছে। এর ফলে প্রতিদিন দুগ্ধজাত মহিষ থেকে ২০০ লিটার দুধ পাওয়া যায়। এ থেকে ঘি, রসমালাই, লাবাং, মাঠা, প্যাকেটজাত দুধ ও আইসক্রিম তৈরি করা সম্বভ হয়েছে। এর ফলে একদিকে সরকার অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, অপর দিকে পুষ্টিসমৃদ্ধ আদর্শ খাবার তৈরি হচ্ছে। প্রত্যন্ত জনপদের দুগ্ধজাত খামারের চাহিদা পূরন করা সম্ভব হচ্ছে। উক্ত প্রতিষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুব্রত ঠিকাদার বলেন, এ প্রতিষ্ঠানকে ফলো করে গ্রামে গ্রামে যদি এ ধরণের খামার গড়ে তোলা যায় তাহলেই এদেশে সুজলা সুফলা, শষ্য শ্যামল বাংলাদেশ গঠন করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host