বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরে বাল্য বিয়ের আয়োজন করায় বর, কনের পিতার জেল

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চাকলাদারডাঙ্গী গ্রামে সোনালী আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কাজীকে ১ বছর এবং কনের পিতা ও ঘটক কে ৬ মাসে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঢেউখালী ইউনিয়নের চাকলাদারডাঙ্গী গ্রামের হারুন হাওলাদারের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী সোনালী আক্তারের সাথে পাশের দুর্জনখার ডাঙ্গী গ্রামের শহীদ বেপারীর ছেলে রানা বেপারীর (২৫) সাথে রবিবার রাতে গোপনে বাল্যবিয়ের আয়োজন করে।
সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত রোববার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে বর রানা (২৫) ও কাজী জলিল বেপারীকে (৫০) ১ বছর এবং কনের বাবা হারুন হাওলাদার (৪৫) ও ঘটক নুর মোহাম্মদকে (৫১) ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host