বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের মধুখালীতে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত 

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি
Update : রবিবার, ১৫ মে, ২০২২, ৫:৫৯ অপরাহ্ন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি: “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে ফরিদপুরের মধুখালীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ মে ২০২২ বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস,  উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক,এর শাখা ব্যবস্থাপক বুলবুল আহমেদ, আনসার ও ভিডিপি উপজেলা কোম্পানী কমান্ডার যামিনী সিংহ রায়,ওয়ার্ড দলনেত্রী রেহেনা পারভীন শেফালী প্রমুখ। আলোচনা পরবর্তী আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বাইসাইকেল,ছাতা, টর্চলাইট,সান্থনা পুরষ্কার খাবার ও যাতায়াত ভাড়া বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host