শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরে ঈদের মার্কেটে বাবা-মা  সাথে যেতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা 

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ১২:০৩ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তী:  ফরিদপুরের ভাঙ্গায় বাবা-মায়ের সাথে ঈদের মার্কেট যেতে না পেরে মিতা সুবর্না (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে বড়পাল্লা গ্রামের সুরুজ খন্দকারের কন্যা এবং আব্দুল্লাবাদ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
শুক্রবার (২২.৪.২২)রাতে নিহতের বাবা-মা মার্কেট করে বাড়ি ফিরে দেখেন সুবর্না ঘরের মধ্যে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সুত্র জানা যায়, সন্ধ্যার পরে আনুমানিক ৮টায় বাড়ি এসে তার বাবা-মা আড়ার সাথে মেয়েকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাত ১১টার সময়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভাঙ্গা থানার ওসি তদন্ত হানিফ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ২টায় নিহত সুবর্না তার বাবা-মায়ের সাথে ঈদের মার্কেট করতে সদরপুরে যেতে বায়না ধরে। বাবা-মা সুবর্ণাকে নিতে না চাওয়ায় সে অভিমান করে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host