বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের মধুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পার্থ রায় ,মধুখালী উপজেলা প্রতিনিধি
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৫:১১ অপরাহ্ন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি: ১৮ এপ্রিল সোমবার সকাল ১১টায় ফরিদপুরের মধুখালী উপজেলায় মথুরাপুর ক্লাস্টারের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মথুরাপুর ক্লাস্টারের ২৪ জন প্রধান শিক্ষকের অংশগ্রহণে মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  মথুরাপুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার উজ্জল কুমার বিশ্বাস। মতবিনিময় সভায় প্রধান অতিথি মধুখালী উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গৃহীত নানা কর্মসূচী বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান। শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে  গড়ে তোলার জন্য নৈতিকতার শিক্ষা, বাংলা ও ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন, ক্ষুদে বক্তা তৈরি, ডিবেটিং ক্লাব গঠন,  বিজ্ঞান কর্নার স্থাপন, ক্ষুদে নেতৃত্ব সৃষ্টিতে স্টুডেন্ট অব দ্যা ডে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
পরে মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা,  ফাতেমা তাসনিম রোজা ও তপু দাস সহ  তিন জন ক্ষুদে শিক্ষার্থীকে ক্ষুদে বক্তা তৈরির জন্য বক্তব্য শেখানো হয় এবং বক্তব্য প্রদানের সুযোগ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host