বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন

জন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে হুজায়ফা (৮) ও হামীম (৯) বছর  বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। (৪ সেপ্টেম্বর)  সোমবার দুপুরে শিবচর  উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি গ্রামে  পুরাতন পদ্মা নদীর উপর নির্মিত আমজাদ উকিল সেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিহত হুজায়ফা ওই এলাকায় সুরুজ মুন্সীর  ছেলে ও হামীম একই এলাকার পাকের আলী মোল্লার ছেলে।
 স্থানীয়রা  জানায়, দুপুরে আমজাদ উকিল সেতুর নিচে  ৭/৮ জন শিশু গোসল করতে যায়। এসময় সবাই মিলে নদীতে সাঁতার দিয়ে সেতুর মাঝামাঝি পিলারের দিকে যায়।এসময় হুজায়ফা ও হামীম পানির নিচে ডুবে যায়।পরে অন্য শিশুরা স্থানীয় লোকজনকে খবর দিলে তারা প্রথমে হুজায়ফাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়।এছাড়া প্রায় আধাঘন্টা চেষ্টা করে হামীমকেও মুমূর্ষু অবস্থা উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় কালাম  বলেন,আমি দুপুরে রাস্তায় ছিলাম শুনলাম ওরা পানিতে ডুবে গেছে। পরে এগিয়ে যেতে দেখি হুজায়ফার চুল দেখা যায় ওকে উদ্ধার করে রয়েল হাসপাতালে নিলে তাকে মৃত্যু বলে ডাক্তার।
নিহত হুজায়ফার বাবা, সুরুজ মুন্সী বলেন, আমি বাবাকে মাদ্রাসায় পড়াবো নিয়ত করেছি।রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ওর জন্য কাদতাম আল্লাহ যেন আমার বাবাকে মাদ্রাসায় পড়াতে তৌফিক দেয়। হাফেজ বানায়। কিন্তু তা আর হলোনা।
শিবচর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host