বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাংবাদিক শামসুজ্জামান জামিন পেলেন

Reporter Name
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৫:৫৪ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। আজ দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাঁকে জামিন দেয়া হয়। শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কর্মকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য, স্বাধীনতা দিবসে একটি সংবাদ প্রকাশের জেরে গত ২৯শে মার্চ সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের হয়। এরপর গত বুধবার ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকার বাসা থেকে শামসুজ্জামানকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২০ ঘণ্টা পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সিএমএম আদালতে আনা হয় শামসুজ্জামানকে। পরে রমনা থানা-পুলিশ তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে। সাংবাদিক শামসুজ্জামানের জামিন চেয়ে আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী।ওই দিন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফের তার জামিন চেয়ে আবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host