বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে ফেলে রাখা সড়ক সংস্কারের দাবীতে অবরোধ

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৯:০০ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ফেলে রাখা সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২জানুয়ারি) বেলা ১২টার দিকে ঝিনাইদহ-কোটচাঁদপুর সড়কের কালুহাটি মাদ্রাসার সামনের সড়কে এলাকাবাসী এই অবরোধ করে। এসময় ঝিনাইদহ থেকে গান্না হয়ে কোটচাঁদপুরগামী সকল যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে স্কুল, কলেজগামী শিক্ষার্থীসহ ওই সড়কে চলাচলকারীরা সকল ধরণের পরিবহন চালকদের। অবরোধ চলাকালে সড়ক দখল করে বিক্ষোভ করে এলাকাবাসী।
এসময় এলাকাবাসীর পক্ষ থেকে হাবিল মিয়া, রেফাজ আহম্মেদ, আসাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কার করতে গিয়ে রাস্তা খুড়ে গত ১৪ মাস ধরে ফেলে রেখেছে মাসুম মিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদার মাসুম মিয়ার গাফিলতিতে দিনের পর দিন মানুষের ভোগান্তি বাড়ছে। সড়ক এভাবে মাসের পর মাস ফেলে রাখার কারণে ধুলায় বাড়ি-ঘর, ফসলী জমি নষ্ট হচ্ছে। ধুলার কারণে বিপাকে পড়তে হচ্ছে ওই সড়কে চলাচলকারী পথচারী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের। তাই ২ ঘন্টা ব্যাপি এই মানববন্ধনে দ্রুত ফেলে রাখা সড়ক সংস্কারের দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

2 responses to “ঝিনাইদহে ফেলে রাখা সড়ক সংস্কারের দাবীতে অবরোধ”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  2. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/en-ZA/register/person?ref=B4EPR6J0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host