রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের মধুখালীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ১:৩৮ অপরাহ্ন

পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে পূর্ব কাদিরপাড়া ডিপি ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী ২০২৩  রোববার রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের পূর্ব কাদিরপাড়া ডিপি ক্লাবের মাঠে সাবেক নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাবিবুর রহমান মোল্যার সভাপতিত্বে ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। ফাইনাল খেলাটি উদ্বোধন করেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূর্ব কাদিরপাড়া ডিপি ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ পারভেজ মোল্যা, এ সময় আলোচনায় বক্তব্য রাখেন মধুখালী পৌর কাউন্সিরর মোঃ মোশারফ হোসেন মুসা, কাউন্সিরর মোঃ কামরুজ্জামান বাবু ,নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান,কাদিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান মাস্টার,মোঃ আবুল বাশার পান্নু,স্বপ্নের শহরের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ সজিব মিয়া সহ প্রমুখ। খেলায় ধারাভাষ্য প্রদান করেন হাবিবুর রহমান হাবিব( মাস্টার) ফাইনাল খেলায় অংশ গ্রহন করে মধুখালী পৌর সদরের ভাইভাই একাদশ বনাম উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর নীলপরী একাদশ।  টুর্নামেন্টের ফাইনাল খেলায় নীলপরী ২-০সেটে ভাইভাই একাদশকে পরাজিত করে চ্যাম্পিযন হয় ।খেলা পরিচালনা করেন মোঃ শাওন শেখ। সহকারী হিসেবে দায়ীত্ব পালন করেন মোঃ সৌরভ। খেলা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কনকনে শীত উপেক্ষা করে শতশত নারী পুরুষ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host